হে মানবী,

তোমাকে খোঁজি মনের মাঝারে তীব্র আকুতিতে,
তোমাকে রচনা করি আমার পবিত্র প্রেমাসক্তিতে।
তোমাকে পাবো কি না তাও জানি না,
পাবো না জেনেও অনুভূতিতে ক্লান্ত হই না,
তোমাকে ভাবতেও এক প্রশান্তি অনুভব করি।
জানি না তুমিও কি তাই অনুভব করো?


হে মানবী,
আমি জানি তোমারও মন আছে এক আকর্ষণের
কাউকে কাছে পাবার, ভালবাসার আর রোমান্টিকতার।
তুমি কি জানো? রোমান্টিকতা কি?
একটি চাহিদা পূরণের লক্ষ্য শত মানবীর মন জয়,
এটা কোন রোমান্টিকতা হতে পারে না,
এটা তো হলো প্রতারণার ফাঁদ আর সর্বনাশ।


হে মানবী,
একটি মানবীর সুখের জন্য যে বহুরূপে আসে,
নিজের সুখের বদলে শত মানবীর সুখ তাকে দেয়,
অথচ আজ সে হয় যে অবহেলিত,
তবুও সে একটি মানবীর মনে স্থান পায় না,
অথচ এটাই রোমান্টিকতা।
রোমান্টিকতা মানে এই না যে
শুধু আসক্তি,
রোমান্টিকতা হলো অভিমান ভাঙানো,
দুষ্ট-মিষ্টি ঝগড়া,
আর সব সময় পাশের আশ্বাস।
অথচ আজ মানবীরা বেশ স্বাধীনচেতা।


হে মানবী,
যদি এসবই রোমান্টিকতা হতো
তাহলে ভালবেসে বিয়ে করে সংসার বিচ্ছেদ হতো না।
ভালবেসে বিয়ে করে রোমান্টিকতার পরাজয় হয় কেন?
তুমি কি জানো?
আগের দাদা-দাদি সবচেয়ে বেশি রোমান্টিক ছিল,
আশি বছর সংসার করেও তারা বিচ্ছেদের কথা ভাবিনি।
কিন্তু আজ!
কেন নব সাজ?
তবুুও রোমান্টিকতার পরাজয়!


হে মানবী,
আমি ভালবাসি তোমায় পর জমনে কাছে পাবার আশায়,
আমি ভালবাসি তোমায়, তোমার কষ্টগুলো নিজের করে নিতে,
তোমার না পাওয়া ইচ্ছাগুলো পূর্ণ করার আশায়!
যদি তাই হয়,
আসো, তোমাকে সাত প্রহরের বিল দেখাব,
তোমাকে প্রকৃতির শোক দেখাব,
তোমাকে ভালবাসার ভুবন দেখাব,
তোমার জন্য আমিও হতে পারি রক্তাক্ত,
হয়ত এগুলোও রোমান্টিকতা হতে পারে।


হে মানবী,
আমি হারাতে চাই তোমার আবেগে, তোমার অনুভূতিতে!
তোমার অনুভবে, তোমার অস্তিত্বে!
আমার রোমান্টিকতায় তোমাকে ভাসাতে চাই।
তুমি কি ভাসবে আমার রোমান্টিকতায়?

রোমান্টিকতা কাব্যপ্রণয়ণ

 আকাশ তোমার ইচ্ছে কার জন্য ?  

মেঘের জলোচ্ছাসে ডুবলো চন্দ্র,
আত্মার রাজ্যে ফিরে যাবার বাসনা
তাড়িয়ে বেড়ায় প্লেটোকে মুগ্ধতা!


যে শক্তি ইতিহাস দেয় বদলায়ে!
সে শক্তি লালিত করো তাজা বুকে,
হাতে নিয়ে জ্ঞানের শানিত তরবারি,
হত্যা করো প্রচলিত মিথ্যা কারবারি ।


ধরো আজি অস্ত্র ধরো শক্ত হাতে,
প্রস্তুত হও করতে খুন নিজ হাতে।
বারেবার হত্যা করো মনকে নিজের,
বরষা বেলাতে যে না থাকে কাছে।


অকালে ঝরে পড়া মিথ্যা মায়া,
আছে কি স্বাভাবিক শালীনতা?
আর্দ্র জালে বিবেক পড়ে বাঁধা,
বৃষ্টি পায়ে জমা থাকে কেন কাদা!


তার ছিলো জাদু, ছিলো কঠিন এক মায়া
আয়নায় নিজের প্রতিরূপে নিস্তেজ ছায়া।

 কেউ কেউ অকারণে

মনে পড়ে যায় যখন তখন চিরকাল।

 বিরহের বেলা কাটে একেলা

সময় বয়ে চলে আপনটানে

 সকলের উচিত যে দিনের ঝগড়া ঐ দিনই মিটিয়ে ফেলা 

না হলে সম্পর্কে দুরত্ব টা অনেক বেশি হয়ে যায়😤

 ভালোবাসার মানুষের রাগ অভিমান সামলাতে না পারলে ভালোবাসলে কেন?

"তুমি ভালোবেসেও তাকে পাওনি"- 

কথাটা এমন না হয়ে বরং "এতো ভালোবাসা পেয়েও সে তোমায় হারিয়েছে !"- 

এমন হওয়া উচিত। 😊