হলদে পাখি
হলদে পাখিরা ছেড়ে যায় যদি
তোমার প্রাণের শহরকোন এক অসময়,
ডিজেলের পোড়া গন্ধে তখন
শুকিয়ে যাওয়া মন আর
যেন মুগ্ধ হবার নয়।
রঙ আঁকা ঠোঁট ভাঙ্গা আয়নাতে
ভুল রাস্তায় আনমনে খুঁজে
আবছা হওয়া মুখ,
ভাবে, আনবো বয়ে বৃষ্টি হয়ে
চুরি যাওয়া হারানো দিনের
খুন হয়ে যাওয়া সুখ।
কোনদিন কোন জানলার পাশে
একা এক মনে দারুণ গহীনে
চোখ ঝাপসা হলে,
খয়েরি বিকেল ডাক দিয়ে যাবে
ফিরবে দেখো হলদে পাখিটা
শীষ দিয়ে যাওয়া বোলে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment