প্রিয় বাবা!
তোমার আঙ্গুল ধরে শিখি পথ চলতে
তোমার বলিষ্ঠ কাঁধ দেয় নাকো টলতে।তোমার চোখে দেখি পৃথিবীর বিশ্বাস
তোমারই ভরসায় নিই বুক ভরা শ্বাস।
সবল বাহুতে আছে শ্রমিকের ঘাম
জীবন গড়তে পাই ইচ্ছের দাম।
কথার মালাতে শুনি শিক্ষার ডাক
বাধাগুলো উৎরানো জীবনের বাঁক।
মানুষ হতে গেলে কত কত বাধা
তোমার সুরেতে তাই জীবনকে সাধা।
সকল চ্যালেঞ্জ নিয়ে জীবনকে বোঝো
দিন শেষে রাত্তিরে স্নেহ-মায়া খোঁজো।
বাবা মানে বট বৃক্ষ জীবনের ছায়া
বুকের পাঁজরে থাকে প্রেমভরা মায়া।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment