No comments

ভালো না বেসেও কাউকে ভালোবাসি বলা দেয়া টা খুব সহজ, কঠিন হলো কাউকে অনেক ভালোবেসেও নিজেকে  প্রকাশ করতে না পারা টা। সত্যিকারের ভালোবাসার অনুভূতি গুলি হয়তো এমনি হয়। 

যে অনুভূতির সব টা জুড়ে থাকে, যার প্রতিনিয়ত কল্পনায় বিচারণ, যাকে দূর থেকে আগলে রাখা যায়, দূর থেকে কত কথা জমে তবে কাছে এলেই পৃথিবীর সব ভাষা যেন হারিয়ে যায়। 

ভালোবাসার অনুভূতি সহজ কিছু না। এই অনুভূতি কারো জন্য সহজে ফুরিয়ে যায় না। 

ফুরিয়ে যায় কেবল মোহ, প্রয়োজন। কেউ আপনাকে ভালোবাসি বলার পর যদি কিছু টা সময় নিয়ে তাকে বুঝার চেষ্টা করেন তবেই বুঝতে পারবেন মানুষ টা আপনাকে সত্যিই ভালোবাসে নাকি ক্ষণিকের মোহে কাছে এসেছে। সবাই ভালোবেসে কাছে আসে না। 

কেউ কেউ অতীত ভুলতে, সময় কাটাতেও আসে।। 

আপনার রুপের জন্য নয়, আপনার গুণের জন্যেও নয় আপনি যেমন তেমন থাকায় যারা আপনার কাছে আছে, আপনাকে ভালোবাসছে তারা ই আপনার জীবনের সঠিক মানুষ। 

আপনি "ভালোবাসি না" বলাতেই আপনার প্রতি যার ভালোবাসা ফুরিয়ে যায় সেই মানুষ টা আপনাকে কখনো ভালোই বাসে নি। ভালোবাসলে তাকে ভুলে থাকা যায় না। 

ভালোবাসলে বিনিময়ে ভালোবাসা না পেলেও তার কথা না ভেবে থাকা যায় না। হুটহাট করে জীবনে আসতে চাওয়া মানুষ গুলো হুটহাট করেই জীবন থেকে হারিয়ে যায়। 

যে আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনাকে পাওয়ার জন্য অবশ্যই কিছু না কিছু করবে।

সময়ের ব্যবধানে হারিয়ে যাবে না। 

ভালোবাসবো বলে কখনো কারো প্রতি ভালোবাসা জন্মায় না। 

ভালোবাসা টা হঠাৎ করেই হয়েই যায়। 

হঠাৎ একদিন বুঝতে পারবেন আপনার পাশে ওই মানুষ টা ছাড়া আপনি অন্য কাউকেই আর ভাবতে পাচ্ছেন না। 

ভালোবাসা এমনি। ❤️ 

No comments :

Post a Comment